ছবি: সংগৃহীত
খেলা
ফিফা আসিয়ান কাপ ফুটবল

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল দল। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছে থমাস ডুলির শিষ্যরা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল। ফলে টানা দুই পরাজয়ের স্বাদ নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে জামাল ভূঁইয়াদের সামনে।

ম্যাচের শুরুটা বেশ আত্মবিশ্বাসীভাবেই করেছিল বাংলাদেশ। প্রথম পনের মিনিট বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকার পাশাপাশি রাকিব হোসেন ও সুকি ইতুফুসারা প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার চাপ সৃষ্টি করেন। ষষ্ঠ মিনিটে শামিত সোম হলুদ কার্ড দেখার পর খেলার গতিতে কিছুটা পরিবর্তন আসে। ১৬ মিনিটে সিঙ্গাপুরের দুটি কর্নার এবং ৩৩ মিনিটে বিপজ্জনক ফ্রি-কিক দক্ষতার সাথে প্রতিহত করেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে রক্ষণভাগের এই দৃঢ়তা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। ম্যাচের ৩৫ মিনিটে বাম দিক থেকে আসা ক্রসে দারুণ হেডে বল জালে জড়িয়ে সিঙ্গাপুরকে এগিয়ে নেন স্টেয়ার্ট। এর মাত্র দুই মিনিট পর প্রতিপক্ষের একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় বাংলাদেশ। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে থাকলেও গোলের উদ্দেশ্যে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি বাংলাদেশ দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কোচ থমাস ডুলির শিষ্যরা ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত একের পর এক আক্রমণ শানালেও ফিনিশিংয়ের অভাবে জালের ঠিকানা খুঁজে পায়নি। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরও আর কোনো গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই হারের পর দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। আগামী ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ও বাঁচা-মরার লড়াইয়ে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।


সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা