জাতীয়
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

বিএনপির দুইজনসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, কে পাচ্ছেন ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় দলীয়ভাবে শেষ পর্যন্ত কে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেটিই এখন দেখার বিষয়।

গত ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মির্জা ফয়সল বলেছিলেন, দলের নির্দেশনা অনুযায়ী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী কে হচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান।

ওবায়দুল্লাহ মাসুদও জানিয়েছিলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী দুইজনকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। পরে দল যার নামে চূড়ান্ত মনোনয়ন দেবে তিনিই বিএনপির প্রার্থী হবেন।

বিএনপির দুই প্রার্থীর পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। এ ছাড়াও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। এরপর ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা দৃশ্যমান হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য পদ শূন্য হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। এখানে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা, মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

সাননিউজ/ বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা