সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শামুক বিক্রি করে সংসার চলছে শার্শার ৭ শতাধিক পরিবারের

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এই আদেশ দেন। সরকারপক্ষের আইনজীবী আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া এলাকার কাশমত আলীর ছেলে আফসার আলী (পলাতক), আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান, শহর আলীর ছেলে সুমন (পলাতক) ও রানীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (পলাতক)।

আরও পড়ুন : ভালুকায় বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতি

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১১ জুলাই জমি নিয়ে দ্বন্দ্বে কৃষক বাদল ওরফে বদরুলকে হত্যা করে আখক্ষেতে ফেলে রাখেন আসামিরা। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল হোসেন পীরগঞ্জ থাকায় একটি মামলা করেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেন আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা