সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪২৫৭ কেজি পলিথিন তৈরির দানা জব্দ করা হয়।

আরও পড়ুন : পাবনায় ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

বুধবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী বাজারের নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে নিপু প্রিন্ট এন্ড প্যাকেজিং কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে প্রতিষ্ঠান মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়। অভিযানে মোট ৪ হাজার ৪০১ কেজি পলিথিন ও দানা জব্দ করা হয়।

আরও পড়ুন : যশোরের শার্শা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, এর আগেও এই কারখানায় অভিযান চালানো হয়। তখন কারখানা বন্ধ পাওয়া যায়। তারা অভিযান এড়াতে রাতের বেলায় অবৈধ পলিথিন তৈরি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা