সংগৃহীত ছবি
সারাদেশ

যশোরের শার্শা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতদের মধ্যে একজন নারী ও দুই যুবক রয়েছেন।

আরও পড়ুন : কাঁচাবাজার আড়তে আগুন

বুধবার ভোরে শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানায় বিজিবি।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের নতুন হাট গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জের উত্তর হাজিরা বাড়ী গ্রামের বিনোদ গাইনের ছেলে বিপ্লব গাইন (২১) ও খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের পঙ্কজ মল্লিকের ছেলে কল্লোল মল্লিক (১৭)।

আরও পড়ুন : কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে প্রবেশ করবে তাদের কাছে গোপন এমন একটি খবর আসে। পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী শিকারপুর মাঠ থেকে তিন বাংলাদেশিকে আটক করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা