ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সোমবার ভোরে চালানো এক হামলায় শিশুসহ অন্তত ২২ জন আহত হন। খারকিভের মেয়র ইহোর তেরেকভ জানান, আ্জ সোমবার ভোরের দিকে রাশিয়ার একটি গাইডেড আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে, যার ফলে ভবনটির দুটি তলা ধ্বংস হয়ে যায় এবং আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।

গতকাল রোববার ইউক্রেনজুড়ে চালানো এসব হামলায় উত্তরাঞ্চলীয় সুমি শহরে বিমান হামলায় একটি শিশু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং ১৬ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন নিহত হন। ওদেসা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, কৃষ্ণসাগরীয় অঞ্চলের দক্ষিণাঞ্চলে চালানো ব্যাপক হামলায় একজন নিহত এবং বেশ কয়েকটি আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র ও শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভেও রুশ ড্রোন হামলায় একজন নারী ও ১৬ বছর বয়সী দুজন কিশোর-কিশোরী আহত হয়েছেন এবং নগর প্রশাসন জানিয়েছে যে কিয়েভ অঞ্চলে অবিরাম ড্রোন হামলায় ১২টি বাড়ি ও একটি উৎপাদনকেন্দ্রসহ মোট ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানান, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২ হাজার ২০০টির বেশি আক্রমণকারী ড্রোন, ১ হাজার ৬৩০টি আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা এবং বিভিন্ন ধরনের ৩৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের তৈরি শাহেদ ড্রোনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাশিয়া যদি সত্যিই উত্তেজনা কমানোর কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত থাকত, তাহলে এই ধরনের হামলা অব্যাহত থাকত না।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা কিয়েভে অবস্থিত ‘কিয়েভস্টার’-এর একটি ডেটা সেন্টার এবং ‘ওমেগা টেলিকম’-এর একটি স্থাপনায় বোমা হামলা চালিয়েছে, কারণ প্রতিষ্ঠান দুটি ইউক্রেনীয় সেনাবাহিনীকে সেবা দিচ্ছিল। এর আগে শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান যে মস্কো তার সামরিক অভিযান ‘শেষ পর্যন্ত’ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এর প্রতিক্রিয়ায় সোমবার রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে একটি তেল ডিপোতে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে এবং স্থানীয় ভিডিওতে ‘পাভলোভস্কায়া’ তেল ডিপোতে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা