বিনোদন

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

বিনোদন ডেস্ক

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী, বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী আর নেই। ইন্দ্রমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তিও।

রাজধানীর একটি হাসপাতালে সোমবার (১৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশের লোকসংগীতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন দীপ্তি রাজবংশী। সত্তরের দশক থেকেই বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। সংগীতচর্চার পাশাপাশি সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন এই শিল্পী।

সংগীতের আবহেই বেড়ে উঠেছিলেন দীপ্তি রাজবংশী। তার পরিবারের পাঁচ বোন ও তিন ভাইয়ের সবাই কোনো না কোনোভাবে সংগীতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্বামী ইন্দ্রমোহন রাজবংশীর মতো তিনিও দেশের লোকসংগীতের ভুবনে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা