সারাদেশ

পঞ্চগড়ে ‘সবুজ আন্দোলন’-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

​ পঞ্চগড় প্রতিনিধি

‘বাঁচলে পরিবেশ বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘পঞ্চগড় সবুজ আন্দোলন’-এর উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতামূলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সদর উপজেলার টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সবুজ আন্দোলন-এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক ডা. মোঃ আব্দুল হাই এবং টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল আলম। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বর্তমান বিশ্বের ভয়াবহ পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ রোধে প্রতিটি নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গাছ পরিহার করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে এবং দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনতে হবে। গাছ যেমন একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক সচ্ছলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

​সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলমূল, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা