সারাদেশ

চুয়াডাঙ্গার দুধপাতিলা ক্রচিংএ মালবাহী ট্রেনে ডাকাতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দুধপা‌তিলা রেলের আউটার সিগন্যালে দাঁড়ানো মালবাহী ট্রেনে ৪/৫ জনের একদল সশস্ত্র মু‌খোশধারী ডাকাত দলের তাণ্ডব। ট্রেনের ড্রাইভারের কোচের দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ড্রাইভার ও সহকারীকে কুপিয়ে নগদ টাকা মোবাইল ফোন ও মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে।

এঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ড্রাইভার নজরুলের দুই হাতে একাধিক কোপে ক্ষত হয় ও তাঁর সহকারী কবির হোসেনের পিটে কোপ লেগে গ্রুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত অনুমান সাড়ে তিনটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

রেলওয়ে পাকশি পোড়াদহ থানার দর্শনা মৈত্রী ইমিগ্রেশনের এস আই আজিজ জানান, রাত একটাই পাকশি থেকে খুলনাগামী মালবাহী ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি দর্শনা জংশনের আউটার সিগনালপর দুধপাতিলা এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ডাকাতও হয়। এঘটনায় ড্রাইভার নজরুল জানায় ৪/৫ জন ইঞ্জিনের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পোষাক আশাক ও মোবাইল ফোন এবং নগদ টাকা ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনা দর্শনা মৈত্রী ইমিগ্রেশনে জানালে সেখান থেকে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে দর্শানার একটি ক্লিনিকে আমাদের চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ট্রেনটি উথলি স্টেশনে রাখা হয়েছে।

এদিকে এঘটনায় রেলওয়ে পোড়াদহ থানায় একটি মামলা রজু করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা