বিনোদন

হিন্দি ছবিতেও আল্লুর জাদু 

বিনোদন ডেস্ক: পুষ্পা—দ্য রাইজ ছবির আশাতীত সাফল্যের পর থেকে আল্লু বলিউডে নিজের ভাগ্য পরীক্ষার কথা ভাবছেন। প্যান ইন্ডিয়া সুপারস্টার আল্লু অর্জুনের জাদু হিন্দি ছবিতে দেখা যাবে শিগগিরই। বলিউডের প্রখ্যাত পরিচালক–প্রযোজক করণ জোহর এই ছবির সঙ্গে যুক্ত। তবে আল্লুর ছবিতে করণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন শুধু অংশীদার হিসেবে কাজ করবে।

আরও পড়ুন:

আল্লুর জনপ্রিয়তা এখন কেবল দক্ষিণে নয়, সারা ভারতেই ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার দরজা হিন্দি ছবির জন্য খোলা। আল্লুর হিন্দি সিনেমায় অভিনয়ের গুঞ্জন নতুন করে শুরু হয় গত মার্চ মাসে। তখন মুম্বাইতে এসে তিনি বেশ কয়েকজন প্রখ্যাত নির্মাতার সঙ্গে দেখা করেছেন। সে তালিকায় করণ জোহর ছাড়া ছিলেন সঞ্জয় লীলা বানসালিও।

জানা গেছে, এই দক্ষিণি তারকা তার নিজস্ব প্রযোজনা সংস্থা গীতা আর্টসের ব্যানারে ছবিটি নির্মাণ করবেন। হিন্দি ছাড়া ছবিটি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায়ও মুক্তি পাবে। আল্লু ছবিটিকে প্যান ইন্ডিয়া স্তরে আনতে চলেছেন। সে জন্য এই ছবিতে তামিল, কন্নড়, মালয়ালম ছাড়া হিন্দি ছবির বেশ কিছু তারকাকেও দেখা যাবে।

আরও পড়ুন:

আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ এই ছবির প্রধান চালক। তিনি ছবিটির জন্য ভারতের নামী প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে কথা বলছেন। খবর অনুযায়ী আল্লুর এই প্যান ইন্ডিয়া ছবি পরিচালনা করবেন বিক্রমখ্যাত পরিচালক লোকেশ কঙ্গরাজ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা