অবশেষে এক টেবিলে সানী-মৌসুমী
বিনোদন

অবশেষে এক টেবিলে সানী-মৌসুমী

সাননিউজ ডেস্ক: ওমর সানী-জায়েদ খানের চড়-পিস্তল কাণ্ড, মোসুমীর অডিও বার্তায় ‘জায়েদ খান ভালো ছেলে’ এবং ‘সানী ভাই’ সম্বোধনের রেশ ধরে ঢালিউড উত্তাল ছিলো টানা ছয় দিন।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

সব ছাপিয়ে সবার জল্পনায় ছিলো ঢালিউডের আদর্শ পরিবারে আছড়ে পড়লো বুঝি ভাঙনের ঢেউ! কারণ সানী নিজেও জানালেন- একঘরে থেকেও তার বনবাস জীবনের কথা!

তবে এসব অস্থিরতায় স্থিরতা এলো বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে প্রকাশিত একটি স্থিরচিত্রের মাধ্যমে। যেখানে এক টেবিলে দেখা মিললে সানী-মৌসুমী দম্পতিকে। সঙ্গে ছিলেন ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও।

ছবিটি ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। ক্যাপশনে লিখে দেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

এমন ছবি পেয়ে আনন্দে আটখানা ঢালিউড হয়ে নেটাগরিকরা। শুভেচ্ছা জোয়ারে ভসছেন সানী-মৌসুমী।

দাঁড়ানো ছেলে ফারদিন
সাম্প্রতিক এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত মুভিলর্ড-খ্যাত অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে। সেখানে উপস্থিত হয়ে ওমর সানী সপাটে চড় মারেন জায়েদ খানকে। অভিযোগ আছে, জায়েদ খানও পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন। চড় মারার কারণ হিসেবে সানী দাবি করেন, গত চার মাস ধরে জায়েদ মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে।

শনিবার (১১ জুন) রাতে সেই বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরদিন (১২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানী। একই দিন জায়েদ খান ভালো ছেলে এবং স্বামীকে সানী ভাই বলে সম্বোধন করে গণমাধ্যমে বার্তা পাঠান মৌসুমী। হতে থাকে জল ঘোলা পরিবেশ।

বৃহস্পতির মধ্যরাতের এই টেবিল ছবির মাধ্যমে ধারনা করা যাচ্ছে পারিবারিকভাবে এদিন সমঝোতা হয়েছে তাদের। সেই আনন্দে চলছে বিরিয়ানি উৎসব।

তবে এই উন্নয়নের পক্ষে বা বিপক্ষে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মৌসুমী বা জায়েদ খানের পক্ষ থেকে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা