বিনোদন

সিনেমা শুধু অনন্তের একার নয়

সান নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরে জায়েদ খান ও ওমর সানীর ‘চড়-পিস্তল কাণ্ডে’ উত্তাল সিনেপাড়া। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় চলার মধ্যেও মুখ খুলতে নারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তবে শিল্পীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পীদের সংযত হওয়ার আহ্বান

ইলিয়াস কাঞ্চন চাইছেন সিনেমা নিয়ে আলোচনা হোক। কি করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে আগের সেই সোনালি যুগে ফিরিয়ে নেওয়া যায় সে আলোচনা হোক।

এরই মধ্যে খবর কুরবানি ঈদে মুক্তি পাবে ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘দিন দ্য ডে’।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার নির্মিত অ্যাকশন থ্রিলার সিনেমার ব্যবসা সফলতা নিয়ে আশাবাদী তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

এবার সেই সিনেমা নিয়ে ইলিয়াস কাঞ্চন বললেন, অনন্ত বানিয়েছে বলে সিনেমা শুধু তার একার নয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন।

আরও পড়ুন: অভিনয় দিয়েই কিংবদন্তি শাবানা

সেখানে তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। এ পর্যন্ত আমি তাই করে আসছি। সম্প্রতি অনন্ত জলিলের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটা স্লোগান দিয়েছিলাম— আজ থেকে আমরা সবাই বলব আমাদের সিনেমা। অনন্ত বানিয়েছে বলে সিনেমা শুধু তার একার নয়। কিংবা এই তালাশ শুধু যারা বানিয়েছে, কাজ করেছে তাদের একার নয়। প্রতিটি সিনেমাই আমাদের। মন থেকে যদি এই স্লোগান গ্রহণ করতে পারি, তা হলে একটা শুভকামনা অন্তত জানাব সবাই।’

তিনি আরও বলেন, ‘আর যদি সময় থাকে নতুন সব সিনেমার টিমকে সাহায্য-সহযোগিতা করব। আমাদের সবাইকে সিনেমা, সিনেমা হল, দর্শকের দায়দায়িত্ব নিতে হবে। আশা করছি তা হলে সিনেমার আবারও সোনালি যুগ ফিরে আসবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা