আনুশকার ক্ষোভ
বিনোদন

আনুশকার ক্ষোভ

বিনোদন ডেস্ক : অনুমতি ছাড়াই মেয়ে ভামিকার ছবি প্রকাশিত হয়েছে। এ কারণে সাংবাদিকদের ওপর চটেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচেন কিয়ারা

ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে আনুশকা লিখেছেন, ‘অন্যান্য মিডিয়া হাউস এবং সাংবাদিক থেকে কিছু শিখুন।’

সদ্য মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন আনুশকা ও বিরাট কোহলি। বিমানবন্দরে তারকা জুটির সঙ্গে লেন্সবন্দি করা হয় তাদের একমাত্র মেয়ে ভামিকা। এরপর অনুমতি না নিয়েই পোস্ট করে দেওয়া হয় বিরাটের মেয়ের ছবি।

অতীতেও এমনই সমস্যার মুখে পড়েছেন দুই তারকা। বিরাট কোহলির খেলা দেখতে গিয়েই ঘটে বিপত্তি। জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে আনুশকা শর্মার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভামিকাকে।

খেলায় অর্ধশত রান হওয়ার পরই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কোহলি। আর ঠিক তখনই ক্যামেরা ধরে ফেলে বহু দিন ধরে সযত্নে আড়ালে রাখা ভামিকাকে। ঝড়ের বেগে ছড়িয়ে পরে কোহলি-আনুশকার সন্তানের ছবি।

আরও পড়ুন: লতিকায় পুরস্কার জিতলেন স্বপন

সে সময় যৌথ এক বিবৃতি প্রকাশ করে দু’জনে অনুরোধ করেন, তাদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে। জানিয়েছিলেন, তারা পুরো ঘটনাটি সম্পর্কে অবহিত ছিলেন না। আনুশকা-কোহলি লেখেন, “ক্যামেরা যে আমাদের দিকে তাক করা ছিল, সেটা বুঝতে পারিনি। দয়া করে ভামিকার ছবি ব্যবহার করবেন না, প্রকাশ করবেন না। এর কারণ আমরা আগেই জানিয়েছি।”

ভামিকার জন্মের আগে এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, মূলত আর পাঁচটি সাধারণ বাচ্চার মতো করেই মেয়েকে মানুষ করতে চান এই দম্পতি। তাই আলোর ঝলকানি থেকে আগাগোড়াই দূরে রাখতে চান তাকে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা