বিয়ের পরও নিজেকে অবিবাহিত ভাবছেন রণবীর
বিনোদন

নিজেকে অবিবাহিত ভাবছেন রণবীর

সান নিউজ ডেস্ক: সত্যি বলতে এখন পর্যন্ত মনেই হচ্ছে না আমরা বিয়ে করেছি। তবে বলিউড তারকা রণবীর কাপুরের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। বিয়ের পর তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। এমনকি নিজেকে বিবাহিত বলেও মনে হচ্ছে না তার।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১

স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে বিয়ের পর প্রথম সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেন, “আমাদের জীবনে খুব বড় কোনো পরিবর্তন আসেনি। আমরা ৫ বছর প্রেমের সম্পর্কে ছিলাম। তারপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। কিন্তু কাজের জায়গায় আমাদের দুজনেই কমিটেড ছিলাম, তাই আমরা আগে সেগুলো শেষ করি।”

বিয়ের পরপরই পেশাগত জীবনের কাজে ডুবে যাওয়ার কথা জানিয়ে এ বলিউড অভিনেতা বলেন, “আমাদের বিয়ের পরদিনই আমরা পুনরায় কাজে ফিরি। শুটিংয়ের জন্য আমি চলে যাই মানালি আর আলিয়া যায় লন্ডনে। ও যখন যুক্তরাজ্য থেকে ফিরবে, ততদিনে আমার পরবর্তী সিনেমা শমশেরা মুক্তি পেয়ে যাবে। এরপর আমরা সপ্তাহখানেকের জন্য কাজ থেকে বিরতি নেবো।

প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনেকটা ঘরোয়া এবং সাধারণ আয়োজনে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

বর্তমানে আলিয়া-রনবীর কাপুর তাদের আসন্ন চলচ্চিত্র “ব্রহ্মাস্ত্র”-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। ২০১৮ সাল থেকে প্রেম করলেও এই দুই তারকা এবারই প্রথম একসঙ্গে বড়পর্দায় হাজির হবেন। আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা