সংগৃহীত ছবি
বিনোদন

ফের বিপাকে আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক : দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। মুক্তির পর রেকর্ড গড়েই যাচ্ছে তার ‘পুষ্পা ২’ ছবিটি। রেকর্ডের পাশাপাশি সিনেমাটি ঘিরে নানা বিপত্তিও ঘটছে। সিনেমা মুক্তির দিনে দেখতে গিয়ে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। আহত হয়েছে তার ছেলে। যার ফলশ্রুতিতে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে আল্লু অর্জুনকে। তার বাড়িতে চালানো হয়েছে ভাঙচুর। এবার তাকে সমন পাঠাল ভারতীয় পুলিশ।

আরও পড়ুন : বাংলাদেশ আমার ২য় বাড়ি

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমা হলে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় এবার ‘পুষ্পা’কে সমন পাঠাল হায়দরাবাদ পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে অর্জুনকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেতা। সেইসঙ্গে তিনি পুলিশের দফতরে হাজির হয়েছেন কি না সে বিষয়েও কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি ভারতীয় সংবাদমাধ্যমে।

আরও পড়ুন : সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া

প্রসঙ্গত, রোববার (২২ ডিসেম্বর) বিকেলে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। অভিযোগ, হামলাকারীরা নিজেদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তাণ্ডব চালায়। আল্লুর বাড়ির ভেতর ঢুকে ফুলের টব ভেঙে দেয়, টমেটো ছোড়া হয়, পোড়ানো কুশপুত্তলিকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা