সংগৃহীত ছবি
বিনোদন

নিজের পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘প্রিয় মালতী’। সে সিনেমার প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এসবের মধ্যেই হঠাৎ বিতর্কে জড়াল তার নাম।

আরও পড়ুন : মিষ্টি হাসিতে নজর কাড়লেন পূর্ণিমা

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সিনেমার প্রচারণার জন্য গিয়েছিলেন মেহজাবীন। সেখানে টিএসসির দেয়ালে ‘প্রিয় মালতী’র কিছু পোস্টার সাঁটিয়ে দেন মেহজাবীন।

আর এই কাজ করতে গিয়েই সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। জানা যায়, টিএসসির দেয়ালে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের সিনেমার পোস্টার লাগিয়ে দেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট

এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন।

পরবর্তীতে সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই সে গ্রাফিতির ওপর সাঁটানো সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি।

এরপর এক ফেসবুক পোস্টে এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা