সংগৃহীত ছবি
বিনোদন

বাংলাদেশ আমার ২য় বাড়ি 

বিনোদন ডেস্ক: ঢাকার আর্মি স্টেডিয়াম মাতিয়েছেন পাকিস্তানের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। মূলত জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছিল এ কনসার্টটির।

আরও পড়ুন: আজ মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাৎকার থেকে জানা যায়, বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী।

তিনি বলেন, শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।

রাহাত ফতেহ আলী খানের কথায়, রুনা লায়লা একজন বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই কিংবদন্তী শিল্পী। আমি ওনাকে খুব সম্মান করি, বহু কদর করি; এবং তিনি একজন কিংবদন্তী বটে, একজন জ্যেষ্ঠ শিল্পী। আমি বাংলাদেশি একটি গান করেছিলাম, আর সে সময় রুনা লায়লা সাহেবানা আমার বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে সাহায্য করেছিলেন।

আরও পড়ুন: সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া

শিল্পী বলেন, বাংলাদেশের শ্রোতাদের বেসিক ও সংস্কৃতিটা মূলত ক্ল্যাসিকাল ধাঁচের। আমার এখানে গান গেয়ে খুব ভালো লেগেছে। আমাদের ওখানেও যেভাবে ক্ল্যাসিকাল গান গুলো, বা সিনেমার বাইরের গানগুলো যেভাবে গ্রহণ করা হয়, যেভাবে শ্রোতারা নেয়, বাংলাদেশও এমনই।

এদিকে আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করার কথা রয়েছে রাহাত ফতেহ আলীর। সেখানে মূল আকর্ষণ হিসেবেই থাকবেন জনপ্রিয় এই সংগীতজ্ঞ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা