সারাদেশ

নাটোরে ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : নাটোরে ধর্ষণ ও মানবপাচার মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

তবে উভয় মামলার সব আসামি পলাতক আছেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষে ২৪ জনের প্রাণহানি

আদালত সূত্র জানায় , ২০২০ সালের ২৪ অক্টোবর নাটোর সদর উপজেলার চকতেবাড়িয়া গ্রামের এক কিশোরীকে পাচারের উদ্দেশ্যে তুলে পাবনার এক বাসায় নিয়ে গিয়ে আটকে রাখে। পরে তাদেরই একজনের সঙ্গে কিশোরীকে জোর করে বিয়ে দেন অভিযুক্তরা। ওই কিশোরীকে শারীরিক নির্যাতনের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ডে বাধ্য করেন তারা। সেখান থেকে পালিয়ে নাটোরে ফিরে আসার পর মামলা করে কিশোরী।

প্রয়োজনীয় সাক্ষ্য ও তথ্য প্রমাণ শেষে অভিযুক্ত হালিমা, আম্বিয়া, জেমি, নাইম ও আজবারের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই অর্থ আদায় করে কিশোরীকে দিতে বলা হয়।

আরও পড়ুন : ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

এদিকে একই আদালতে সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামে এক নারীকে ধর্ষণের অপর এক মামলার রায়ে আনছার আলী নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। ২০০৪ সালে রাতে ওই নারীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র ধরে তাকে ধর্ষণ করে আনছার আলী। তারও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা