ছবি-সংগৃহীত
সারাদেশ

গুলিস্তান পাতাল মার্কেট অতিঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

আরও পড়ুন : ধান ও চাল কিনবে সরকার

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর জোন প্রধান মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, বেলা ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিঝুঁকি অ্যাসেসমেন্টের উদ্দেশে গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি টিম।

তিনি আরও বলেন, গুলিস্তান পাতাল মার্কেটে পানির কোনো উৎস নেই। আগুন লাগলে সেখানে পানি পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। যেখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম (ডিটেক্টর) নেই। সেখানে ফায়ার এক্সটিংগুইশার (নির্বাপক) পাওয়া গেলেও কোনোটি মেয়াদোত্তীর্ণ, কোনোটি অকার্যকর।

আরও পড়ুন : আসন্ন বাজেট হবে জনবান্ধন

সেখানে ভেন্টিলেশন ব্যবস্থা একেবারে অকার্যকর। সিঁড়ি ছোট ও সরু। সেখানেও বসেছে দোকান। শুধু তাই নয়, দুই বছর আগে একই মার্কেট পরিদর্শন শেষে একই ধরনের প্রতিবেদন দাখিল করেছিল ফায়ার সার্ভিস। কিন্তু সেই প্রতিবেদন দাখিল করলেও আমলে নেয়নি, কোনো পদক্ষেপই নেয়নি।

বজলুর রশিদ বলেন, আমরা রিপোর্টের কপি দিয়ে আসছি। আজকের পরিদর্শনের প্রতিবেদন সদরদপ্তরে দাখিল করা হবে।

আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, গত এক মাসে আমার নিয়ন্ত্রণাধীন ঢাকা জোন-১ এলাকায় মার্কেটসহ বহুতল ভবন পরিদর্শন করেছি। এর মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ পেয়েছি। ৯টি পেয়েছি অতি অগ্নিঝুঁকিপূর্ণ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা