ছবি-সংগৃহীত
সারাদেশ

সংবাদপত্র বিক্রেতা খুকুমনি আর নেই

জেলা প্রতিনিধি : রাজশাহীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা আফরোজ খুকি ওরফে খুকুমনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন : ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে তার ভাগনে শামস রহমান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে তিনি মৃত্যুবরণ করেন।

শামস রহমান রুমি বলেন, খুকি খালা মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে মৃত্যুবরণ করেন। রাজশাহীর গোরহাঙ্গা করবস্থানে তার জানাজা শেষে সেখানেই দাফন করা হবে। দাফনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : ধান ও চাল কিনবে সরকার

এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর নগরীর লক্ষ্মীপুরে খবরের কাগজ বিক্রির সময় অসুস্থ হন খুকুমনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেন। এরপর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তাকে রামেক হাসপাতাল থেকে মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে পাঠানো হয়।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বুধবার রাতে খুকুমনি মারা গেছেন। এ খবর শোনার পর আমি সেখানে পরিদর্শনে যাই। খুকুমনির পরিবার যদি তার মরদেহ নিতে চায় তবে দেওয়া হবে। আর যদি তারা কোনো দায়িত্বভার না নিতে চায়, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন : ডা. জাফরুল্লাহর দাফন শুক্রবার

প্রসঙ্গত, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে খুকুমনির জীবন-সংগ্রামের একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে জেলা প্রশাসন খুকুমনির পাশে দাঁড়ায়। এছাড়া একই বছর শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান খুকুমনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা