সংগৃহিত ছবি
জাতীয়

তিন অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের ৩টি অঞ্চলের উপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঘন্টায় ৬০ কি.মি. বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সকাল ৯টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়।

আরও পড়ুন: আজ ঐকমত্য কমিশন-রাজনৈতিক দলের বৈঠক

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া এবং পাবনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৪৫-৬০) কি.মি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সকল এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এটি আজ দুপুরের পর থেকে আগামী (২৪ মার্চ) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়। মানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ, তারপর কালবৈশাখীর মত দমকা হাওয়া, এরপর ৫/১০ মি. বজ্রপাতসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০/৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫-২৫ মি.মি. পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মি.মি. বা এর কিছু বেশি পর্যন্তও বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: পল্লবীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বাবা

বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয়ে, সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে। আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কলকাতা বা পশ্চিমবঙ্গ এলাকায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা