সংগৃহিত ছবি
জাতীয়

খিলক্ষেতে গণপিটুনিতে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা করেছে উত্তেজিত জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সোয়া ১২টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা করেছে উত্তেজিত জনতা।

তবে এ বিষয়ে পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া দেয়া হয়নি। এদিকে, অভিযুক্তকে কিশোরকে উদ্ধার করে খিলক্ষেত থানায় নেওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হলে ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া, আরও (৭-৮) জন পুলিশ সদস্যকে স্থানীয়রা আটকে রেখেছেন বলে জানা যায়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। তবে গণপিটুনির শিকার ঐ কিশোরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য আহতরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ঈদুল ফিতরে মিলছে লম্বা ছুটি

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টায় মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা। এই খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এই সময় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। এতে ওসি, ইন্সপেক্টর (তদন্ত) আশিকুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপর সেখান থেকে অভিযুক্ত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ঐ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা