সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীর সড়কে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যৌথ অভিযান।

বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) রাত (১১-১টা) পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা-পুলিশ এ অভিযান চালায়।

আরও পড়ুন: সাগরে ঘূর্ণিঝড়ের আভাস

এদিকে, এই অভিযানে মোট ১৩৬টি মামলা দেয়া হয়। এছাড়া, অভিযানে ২,৩৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদকসেবন, সরকারি কাজে বাধা এবং সিগনাল অমান্য করা’সহ বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও, অভিযানে জব্দ করা হয় ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। সেনাবাহিনী জানায়, অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অপরদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানান, এই অভিযানে মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশির ভাগই মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কার ছিলো। এ সময় সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ ও বাইকারদের গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা