সারাদেশ

গাইবান্ধার মিষ্টি আলু যাচ্ছে জাপান ও সিঙ্গাপুর

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বাঙ্গালী নদীর চরে পতিত জমিতে মিষ্টি আলুর চাষে বাম্পার ফলন হয়েছে। আশানুরূপ ফলন পেয়ে কৃষকগণের মুখে হাসি ফুটেছে। সাঘাটা উপজেলার উৎপাদিত মিষ্টি আলু জাপান ও সিঙ্গাপুরে রপ্তানি করা হচ্ছে।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

কৃষক সিদ্দিক হোসেন চলতি মৌসুমে ৫০ শতক জমিতে জামানি কোকি ১৪ গো জাতের মিষ্টি আলুর চাষ করেছে। ফলন ভালো হয়েছে। ওই জমিতে ৫ হাজার ২৬০ কেজি আলু উৎপাদন হয়েছে। প্রতি কেজি ১৬ টাকা হিসেবে যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। খরচ বাদে তার লাভ হয়েছে অর্ধেকেরও বেশি।

কৃষক সিদ্দিক হোসেন ছাড়াও সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের ওয়াজেদ আলী, নজু মিয়া, নূরুল হুদা, নূরুল ইসলাম, চন্দনপাঠ গ্রামের আজাদ হোসেন, আবুল কালাম, মাহফুজার, সামসুদ্দিন, মোকলেছুর, আজাদুল ও তৌহিদুলসহ ১৩ জন কৃষক মিষ্টি আলুর চাষ করেছে। মিষ্টি আলুর চাষ করে লাভবান হওয়ায় মিষ্টি আলু চাষে এলাকার কৃষকগণ আগ্রহী হচ্ছে। সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করছে। প্রতিটি মিষ্টি আলুর ওজন হয়েছে দেড় পোয়া থেকে হাফ কেজি পর্যন্ত। এসব মিষ্টি আলু ক্রয় করেছে জাপানের নারুতো জাপান কোম্পনি নামে প্রতিষ্ঠান। জাপানী ওই কোম্পনি কৃষকদের নিকট থেকে প্রতি কেজি মিষ্টি আলু ১৬ টাকা দরে ক্রয় করছে। শুধু জাপান নয় সিঙ্গাপুরেও এ মিষ্টি আলু রপ্তানি করা হচ্ছে।

আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

নারুতো জাপান কোম্পনির সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মেজবাউল ইসলাম বলেন, কোম্পনির সহযোগিতায় ৭৯৫ শতক জমিতে ৩৭ জন কৃষক মিষ্টি আলুর চাষ করেছে। এতে মোট ফলন হয়েছে ৩৪ দশমিক ১৫ মেট্রিক টন। এর মধ্যে ক্রয় করা হয় ২৪ দশমিক ৩১৭ মেট্রিক টন। পোকা ধরা, কেটে যাওয়া, ইঁদুর খাওয়া, ছোট আলু ও ৫০ গ্রাম এর নিচে হওয়ায় সেগুলোকে ক্রয় না করে বাদ দেওয়া হয়।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সাঘাটা উপজেলার বাঙ্গালী নদীর চর ও নদীর তীরবর্তী পতিত ১৭০ হেক্টর জমিতে জাপানি কোকি ১৪ গো জাতের ১০ হেক্টর ৭৫ বিঘা ও অন্যান্য জাতের ১৬০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ করা হয়েছে। বাঙ্গালী নদীর চরাঞ্চল ও নদীর তীরবর্তী পতিত জমিতে উৎপাদিত মিষ্টি আলু জাপান ও সিঙ্গাপুরে রপ্তানি হচ্ছে। কৃষি বিভাগের কারিগরি সহযোগিতায় জাপানের নারুতো জাপান কোম্পনি নামে প্রতিষ্ঠানটি কৃষকের জমি থেকে সরাসরি মিষ্টি আলু ক্রয় করে জাপান ও সিঙ্গাপুরে পাঠাচ্ছে। এসব মিষ্টি আলু প্রক্রিয়াজাত করে প্রথমে ঢাকায় পাঠানো হচ্ছে।

আরও পড়ুন : তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস

সাঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান বলেন, চরাঞ্চলের পতিত জমিতে মিষ্টি আলু চাষ করায় দুই ফসলি ও তিন ফসলি জমিতে রূপান্তরিত হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা