সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর ধান ক্ষেতে মিললো মিষ্টি ব্যবসায়ীর লাশ

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে পারভেজ নামের এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের আন্তি খলিফা বাড়ি সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এদিকে লাশ দেখতে ঘটনাস্থলে ভীড় জমান উৎসুক জনতা।

আরও পড়ুন: বায়ু দূষণে হ্যাটট্রিক রাজধানী

নিহত ব্যক্তি, পার্শ্ববর্তী শাকচর ইউনিয়নের আবদুল খালেক মাওলানা বাড়ির মো. খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারী রাত ১১টার পর বাড়ির সামনে নিজের মিষ্টি দোকান বন্ধ করার পর থেকে নিখোঁজ হন পারভেজ। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে (৩১ জানুয়ারী) লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজের ডায়েরী করেন। সোমবার রাতে চররুহিতা গ্রামের একটি ধান ক্ষেতে মাথায় মাপলার পেচানো অবস্থায় পারভেজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, পারভেজ কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তার কোন শত্রু নেই। এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের দাবী জানান স্বজনরা।

আরও পড়ুন: বাতিল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মোন্নাফ বলেন, পরিবারের পক্ষ থেকে (৩১ জানুয়ারী) সদর থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। সোমবার রাতে চররুহিতা একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা