সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

আদিল হোসেন তপু , ভোলা প্রতিনিধি: ভোলায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ভোলা জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের একটি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বায়ু দূষণে হ্যাটট্রিক রাজধানী

অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ভোলা জেলার সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম,সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল মালেক, এশিয়া ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়ারুল আলম লিটন, সাবেক ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার শাহে আলম, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি ও মোহনায়াগনস্টিক এন্ড হসপিটাল এর পরিচালক জামাল উদ্দিন,কিমিটির সিনিয়র সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান, জেলা তথ্য গবেষণা অফিসার নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন: বাতিল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন

এই অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস শহীদ তালুকদার ও কোষাধ্যক্ষ আরিফুল হোসেন লিটন।

এদিকে বক্তরা বলেন, ভোলায় কোন মেডিকেল বিশ্ববিদ্যালয় না থাকায় এই জেলার ৬০% রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক গুলো।
জনগণের একটি সাংবিধানিক মৌলিক অধিকার স্বাস্থ্য রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে এবং সরকারের অংশীদার হিসেবে নিরলস ভাবে কাজ করছে। তই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইন্সেস জটিলতায় সরকার বাস্তব অবস্থা বিবেচনা করে সমস্যার সমাধান করবে বলে আশা করেন।

এ সময় বক্তারা স্বাস্থ্য সেবার মান অক্ষুন্ন রাখতে সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিকদের মালিকদের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার ১৩০ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের শতাধিক প্রতিনিধি,গণমাধ্যম কর্মী,সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা