সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে দালালদের দৌরাত্ম্য। এতে নানা রকম ভোগান্তি সহ সরকারি হাসপাতালের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। খরচ হচ্ছে বাড়তি অর্থ, লাভমান হচ্ছে প্রাইভেট ক্লিনিকের মালিকরা, কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। কমপ্লেক্সে কর্মরত সাব-মেডিকেল এসিস্ট্যান্ট রবিউল প্রাইভেট ক্লিনিকে বসে নিজেই করেন আল্ট্রাসনোগ্রাম।

আরও পড়ৃুন: মাহিন্দ্র-ট্রলির সংঘর্ষে নিহত ২

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে প্রধান ফটক, জরুরি বিভাগসহ একাধিক স্থানে ওতপেতে আছেন স্থানীয় প্রাইভেট ক্লিনিক মালিকদের ‘নিয়োজিত’ দালাল। সাংবাদিকদের উপস্থিতি দেখে কৌশলে স্থান ত্যাগ করেন তারা। আবার কেউ কেউ সেজে যান রোগী বা রোগীর স্বজন।

একাধিক রোগিদের স্বজন অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে পরিক্ষা-নিরিক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও দালালদের খপ্পরে পড়ে সেবা নিতে হচ্ছে প্রাইভেট ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টারে।

অভিযোগ আছে সরকারি হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারী হাসপাতালে রোগী দেখার চেয়ে নিজস্ব অথবা চুক্তিবদ্ধ ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার প্রতি আগ্রহ বেশি। এমনই একজন সরকারি হাসপাতালে কর্মরত সাব-মেডিকেল এসিস্ট্যান্ট রবিউল। রবিউলের নামে একাধিক ভুক্তভোগী রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের অভিযোগ, হাসপাতালে কেউ আসলে রবিউলের খপ্পরে পড়লেই তাকে পাঠিয়ে দেন তার নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে। আর রোগির পিছন পিছন ওই মেডিকেল এসিস্ট্যান্ট গিয়ে নিজেই করেন আল্ট্রসনোগ্রাম। এরকম জটিল পরিক্ষা সাব-মেডিকেল এসিস্ট্যান্ট কিভাবে করে প্রশ্ন রোগীর স্বজনদের? এসব অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত রবিউল।

তবে হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসাইন বলছেন ভিন্ন কথা। তিনি জানান, হাসপাতালে তিনি জয়েন করার পর আগের তুলনায় সেবার মান বাড়ানোর পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে হাসপাতালেই বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করছেন। যা এই হাসপাতালে পেতেন না রোগীরা। আর এই উপজেলায় বসবাসরত মানুষের তুলনায় হাসপাতালে যা বরাদ্দ আসে তা যথেষ্ট নয় বলেও জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা