সংগৃহীত ছবি
সারাদেশ

রিকশা-ভ্যানের সংঘর্ষে ১ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা শহরে রিকশা-ভ্যানের সংঘর্ষে কুলসুম বেগম (৪০) নামের ১ নারী নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফিলিং স্টেশনের আগুনে নিহত ১

নিহত নারী, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার বাজারপাড়ার ইছা মিস্ত্রীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আল বেলাল বলেন, চুয়াডাঙ্গা শহরের রেলবাজার থেকে তিনি ভ্যানে নিজ বাড়ি আসছিলেন। এ সময় একটি রিকশার সাথে ভ্যানের সংঘর্ষ হলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর তিনি মাথায় গুরুতর আঘাত পান। এর পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ভ্যান থেকে ছিটকে পড়ে ১ নারী মাথায় আঘাত পান। তারপর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা