সংগৃহীত ছবি
সারাদেশ

সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখতে সদাপ্রস্তুত 

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সদস্য হিসেবে যোগদানকারী ৭৫৮ জন তরুণ সৈনিকের ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি) রিক্রুট ব্যাচ-২০২৪ এর মৌলিক প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাস প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সোমবার (৪ নভেম্বর) কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে প্রশিক্ষণ সমাপ্তি শেষে ৭৫৮ জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেন ও আনুষ্ঠানিকভাবে দেশের সেবায় অঙ্গীকারবদ্ধ হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডে সালাম গ্রহণ করেন, ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান (বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি)।

সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন সেনা সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনীর নবীনতম সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।

প্রধান অতিথি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন বিষয়ে সেরা নৈপূণ্য প্রদর্শন করায় নবীন ৬ জন সৈনিকের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন এবং দেশপ্রেম কে সবার উর্ধে রেখে আন্তরিকতার সহিত দেশসেবা করার নবীন সেনাসদস্যদের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে (এফএআরটিসিতে) বৃক্ষ রোপণ করেন প্রধান অতিথি।

কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান (এসপিপি, এনডিসি,পিএসসি) এবং উর্ধ্বতন সামরিক-কর্মকর্তাগণ, সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা