সংগৃহীত ছবি
সারাদেশ

ফিলিং স্টেশনের আগুনে নিহত ১

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে অজ্ঞাত ১ প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আগুনের ঘটনায় ১ জন নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এখন নিহেতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা