সংগৃহীত ছবি
সারাদেশ

মাহিন্দ্র-ট্রলির সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পিংড়ি স্কুল ব্রীজ এলাকায় মাহিন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ২ জনের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা এবং ঝালকাঠিগামী একটি ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং আহত হয়েছে আরও ৫ জন। এই ঘটনায় খুলনা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এরপর সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা