সংগৃহীত
জাতীয়

ভোটাররা তাদের বর্জন করেছে

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিদে‌শি পর্যবেক্ষক কেন্দ্র ঘু‌রে ভোট পর্য‌বেক্ষণ করবে

এ দিন সকাল ১০টায় তার মা-বাবার কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে আসেন।

ওবায়দুল কাদের জানান, উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ হয় বিএনপি ও তাদের সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে। যারা ভোট বর্জন করেছে ভোটাররা তাদেরকে বর্জন করেছে। আজকে সারা দেশে যে পরিবেশ, যে উৎসব শান্তিপূর্ণ পরিস্থিতি তা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন।

এ সময় ছোট ভাই উপজেলা আ’লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, তার ছোট ভাই শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দীন মামুন, উপজেলা আ’লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদের, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েলসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাইবার হামলার সতর্কবার্তা দিল ইসি

উদয়ন প্রি ক্যাডেট একাডেমির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মুনসী জানান, আমাদের কেন্দ্রে ১০টা ১৫ মিনিটে ভোট দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই কেন্দ্রে ৪ টা ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। তারমধ্যে দু’টি পুরুষ আর দু’টি নারী ভোট কক্ষ রয়েছে। প্রথম ৩ ঘণ্টায় ৩০০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আবদুল কাদের মির্জা বলেন, আমি উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ১ম ভোট দিয়েছি। এ কেন্দ্রে আমাদের নেতা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোট দিয়েছেন। আমরা শতভাগ আশাবাদী আমাদের নেতা বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়যুক্ত হবেন। তিনি এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়যুক্ত করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা