সংগৃহীত ছবি
রাজনীতি

সংসদে কে যাবে তা জনগণ নির্ধারণ করবে

নিজস্ব প্রতিবেদক: গত (৫ আগস্টে) আ’লীগের দু:শাসনের কবর রচনা করেছি। এ সময় সংসদ ভবনে কে যাবে সেটি নির্ধারণ করবে দেশের জনগণ, ভারত নয় বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে গেজেট প্রকাশ

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সংসদে কে যাবে, তা নির্ধারণ করবে জনতা। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না।

তিনি আরও বলেন, দেশে স্পষ্ট একটি হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে। আপনারা দেখছেন রাজধানীর শাপলা চত্বরে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদের ওপরে রাতের অন্ধকারে কীভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনারা দেখেছেন কীভাবে দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে।

তিনি বলেন, আমরা রাষ্ট্র গড়তে পারিনি। আমাদের সকল প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আমরা দেশে সুশাসন নিশ্চিত করতে পারিনি। আমরা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি। আমরা কমিটমেন্ট দিতে চাই, আমাদের ইন্সটিটিউটগুলোকে প্রপারলি গড়ে তুলব। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনৈতিক বাংলাদেশে চালু করব। আমরা রাষ্ট্র উন্নয়ন করব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা