সংগৃহীত ছবি
সারাদেশ

ফল আমদানিতে ট্রাকের চাকার সাবে শুল্ক আদায়

বেনাপোল প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন ফল, মাছ, টমেটো, পানসহ কয়েকটি পণ্যের ওপর শুল্ক আদায়ট্রাকের চাকার সাব নির্ধারণ করে দেয়ায় বেনাপোলে কমেছে এসব পণ্যের আমদানির পরিমাণ।

আরও পড়ুন: আগুনে পুড়ে শিশুর মৃত্যু

এর ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। ফলসহ এসব পণ্য আমদানির ক্ষেত্রে ভারতীয় ৬ চাকার ট্রাকে ১৮ টন, ১০ চাকার ট্রাকে ২০ টন, ১২ চাকার ট্রাকে ২২ টন, ১৪ চাকার ট্রাকে ২৫ টন, ১৬ চাকার ট্রাকে ২৬ টন পণ্য ধরে শুল্কায়ন করা হয়, যা এনবিআর থেকে প্রজ্ঞাপন (এসআরও) দিয়ে নির্ধারণ করে দেয়া হয়েছে। এর নিচে আমদানির ক্ষেত্রে কোনো ধরনের দিকনির্দেশনা নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাকের চাকার সাব ঘোষণার আগে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন ফল, মাছ, টমেটো, চাল, পান ইত্যাদি পণ্যের প্রায় এক থেকে দেড়শ ৩৯ ট্রাক আমদানি হতো।

সেই সময় সরকারের রাজস্ব আয় হতো ২৫ থেকে ৩০ কোটি টাকা। আর সাব ঘোষণার পর এ জাতীয় পণ্য ২০ থেকে ২৫ টি ট্রাক আমদানি হচ্ছে। এখানে সরকারের রাজস্ব আয় হচ্ছে ৫ থেকে ৭ কোটি টাকা। এর আগে ১০০ থেকে ১৫০ ট্রাক এসব পণ্য আমদানি হতো। এ হিসাবে সরকারের প্রতিদিন ২০ থেকে ২২ কোটি টাকা রাজস্ব কম আদায় হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ২৭ অক্টোবর এনবিআর চাকার সাব ঘোষণার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ৯ মার্চ চাপাইনবাবগঞ্জের আমদানিকারক মেজবাহউদ্দিন খান উচ্চ আদালতে রিট পিটিশন করেন। এরপর ২০২২ সালের ১৬ মার্চ হাইকোর্ট এনবিআরের চাকার সাবের নির্দেশনা অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই আদেশে বলা হয়, এনবিআর তার নথির ৫ (৪), শূল্কমূল্য বিবিধ বিষয়/২০১২/৫৭(১৫), তারিখ ২৭.১০.২০১৬ ঘোষণা সম্পূর্ণ অবৈধ।

এছাড়া চাকা বেশির কারণে এ যাবত আমদানিকারকদের কাছ থেকে অতিরিক্ত যে টাকা গ্রহণ করা হয়েছে, সেই টাকা ফেরত দিতে নির্দেশ দেয়া হয়। এই ঘটনার পর হঠাৎ করে ২০২৪ সালের ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড আবারও একটি ঘোষণা দেয় বিভিন্ন ফল, মাছ, টমেটো, চাল, পান ইত্যাদি আমদানিতে ট্রাকের চাকার সাব পুনর্বহালের। এই নির্দেশনার পর আমদানিকারক বেনাপোলের ফেমাস ট্রেডার্সের ইমদাদুল হক আদালতে একটি রিট পিটিশন করেন। যা রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

ফল আমদানিকারক আলেয়া এন্টারপ্রাইজের মালিক মো. তারেক হোসেন বলেন, এনবিআর নতুন করে আবারও চাকার সাব নির্ধারণ করে দেওয়ার ফলে প্রতি ট্রাকে অতিরিক্ত ট্যাক্স দেয়া লাগছে। আর আমরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জানান, এনবিআরের বেঁধে দেয়া ট্রাকের চাকার সাবের কারণে আমদানিকারকদের অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে। এতে করে আমদানিকারকরা প্রতিদিন মোটা অঙ্কের আর্থিক লোকসানের মধ্যে পড়ছেন। আমদানিকারকরা ফল আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামান বলেন, চাকার সাব সিস্টেম পুনরায় চালুর মূল উদ্দেশ্য হলো শুল্ক ফাঁকি রোধ করা, আমদানিকারকদের যথাযথ শুল্ক প্রদান নিশ্চিত করা এবং জাতীয় রাজস্ব বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। শুল্ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এবং অবৈধ বা কম শুল্কে পণ্য ছাড়ের প্রবণতা রোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা