সংগৃহীত ছবি
জাতীয়

সাইবার হামলার সতর্কবার্তা দিল ইসি

নিজস্ব প্রতিবেদক: রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে । এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সাইবার হামলার ঝুঁকি এড়াতে ইসির সব কর্মকর্তাকে সতর্ক বার্তা ও ডিভাইস ব্যবহারের নির্দেশনা দিলো সাংবিধানিক এ সংস্থাটি।

আরও পড়ুন: আজ ব্যালট যাচ্ছে ৪ হাজার কেন্দ্রে

শনিবার (৬ জানুয়ারি) ইসির উপাত্ত ব্যবস্থাপনা শাখার মামুনুর হোসেন সিস্টেম এনালিস্ট এ নির্দেশনা সব কর্মকর্তাকে পাঠান।

নির্দেশনায় জানিয়েছেন, বিজিডি ই-গভর্নমেন্ট সিআইআরটির প্রকাশিত সাইবার থ্রেট অ্যালার্ট 'বাংলাদেশকে লক্ষ্য করে চলমান ফিশিং ক্যাম্পেইন' প্রতিবেদন মোতাবেক ফিশিং আক্রমণ হতে নির্বাচন কমিশনের সব এন্ডপয়েন্ট ডিভাইস ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ব্যক্তিগত পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: দগ্ধ ৮ রোগীর কেউ ঝুঁকিমুক্ত নন

মূলত ফিশিং হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে হ্যাকার ব্যবহারকারীর পছন্দের বিষয়ে একটি ম্যালিসিয়াস লিঙ্ক পাঠায়। যে লিঙ্কে ক্লিক করে ওপেন করা মাত্রই পিসি বা মোবাইলে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এছাড়াও হ্যাকারের প্রস্তুত করা ব্যবহারকারীর পরিচিত ওয়েবসাইটের লগইন পেইজে নিয়ে যেতে পারে। এরপর লগইন আইডি ও পাসওয়ার্ড দেওয়া মাত্রই হ্যাকারের কাছে চলে যেতে পারে যাবতীয় তথ্য। পৃথিবীতে প্রতিনিয়ত কোটি কোটি ফিশিং লিঙ্কের উৎপত্তি হচ্ছে এবং বিভিন্ন মেইলে তা পাঠানো হচ্ছে। দুষ্কৃতিকারীরা এসব ফিশিং মেইল পাঠানোর মাধ্যমে ইউজারের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

সম্প্রতি শুধু ইমেইল না বরং মোবাইলের এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মত ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস অপব্যবহার করেও ফিশিং লিঙ্ক ছড়ানো হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা