সংগৃহীত
জাতীয়

বাধা-বিপত্তির পরও ভোটের পরিবেশ তৈরি করেছি

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারছি এজন্য দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা-বিপত্তি ছিল, তবে দেশের মানুষ তারা তাদের ভোটের অধিকারের বিষয় সচেতন হয়েছে।

আরও পড়ুন: নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুন

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর সিটি কলেজে ভোট দেওয়া পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি।

তিনি জানান , ট্রেনে আগুন দেওয়ার থেকে শুরু করে মানুষ পুড়িয়ে মারা, বোমা হামলা, ককটেল মারা জঘন্য কাজগুলো তারা (বিএনপি-জামায়াত) করেছে। তারা গণতন্ত্রের বিশ্বাস করে না। দেশপ্রেম নাই, মানুষের কল্যাণ চায় না। গণতন্ত্রের ভালো চায় না। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই উন্নতি হয়েছে। সামনে আরো কাজ আছে আমরা সম্পন্ন করতে চাই।

আরও পড়ুন: আগুন দিয়ে ছবি পাঠানো হয় লন্ডনে

তিনি আরও বলেন, আশা করি নৌকা মার্কা জয় লাভ হবে। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে, যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি তা বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর আমার বিশ্বাস আছে।

শেখ হাসিনা জানান, আমি আবারও বলবো, আজ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে আসবেন, আপনার ভোটটা অনেক মূল্যবান। জেল, জুলুম, অত্যাচার, গ্রেনেড, অনেক কিছুই আমাকে মোকাবিলা করতে হয়েছে। ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি, আজকে সে ভোটের অধিকার পেয়েছে। তারা সুষ্ঠুভাবে সেটা প্রয়োগ করতে পারবে। আজকের নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিক, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় আমরা তার জন্য জনগণের সব ধরনের সহযোগিতা চাই।

আরও পড়ুন: ঢাকায় কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম

এর আগে সকাল ৮টার ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা-১০ আসনের ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এই কেন্দ্রে ভোট দেন।

এই সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা