সংগৃহীত ছবি
জাতীয়

ঢাবিতে ৭ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ৭টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুন

শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে রাত ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ দফায় ১২টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : আগুন দিয়ে ছবি পাঠানো হয় লন্ডনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, কিছু ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা