সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মো. আলামিন সাওন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পৌরসভার ৮নং ওয়ার্ড স্বর্ণঘোষ বড়াইল মাদ্রাসার সংলগ্ন বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত গভীর রাত আড়াইটায় এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বনানীতে সিএনজি চালকদের অবরোধ

অগ্নিকান্ডে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক পৌরসভার চেয়ারম্যান ইয়াকুব হাওলাদারের ছবি ও আসবাবপত্রসহ সমগ্র কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ে থাকা ১টি ল্যাপটপ, ১টি টিভি, ৫০টি চেয়ার ভাঙচুর করে এবং জমির কিছু দলিল ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাগজপত্র নিয়ে যায়। এরপর ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টার পর ভোর রাত ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনার পরপরই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ¯স্লোগান দেন এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এই বিষয়ে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা মোল্লা বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই ক্লাবে সময় দিই। গতকাল মধ্যরাতে আমাদের ক্লাবটিতে দুর্বৃত্তরা ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিচার দাবি করছি।

আরও পড়ুন: এলডিপি মহাসচিব-চীনা রাষ্ট্রদূতের বৈঠক

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা বলেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা জানি না। তবে আমাদের ধারণা ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয়রা ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা