সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলি আটক

কামরুজ্জামান স্বাধীন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মতি শিউলীকে (৫৫) আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামন থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: দেশে ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশি

আটককৃত নারী, কুড়িগ্রাম জেলা আ’লীগের সদস্য ও উলিপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।



পুলিশ জানায়, গত (১৮ জুলাই) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ও মাসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে শিক্ষার্থী বাদী হয়ে গত (২১ নভেম্বর) ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার মতি শিউলীকে আটক করেছে পুলিশ। ]

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা