সংগৃহীত ছবি
জাতীয়

গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্তে আহ্বান

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে অনেক বীর মুক্তিকামী মানুষ শহীদ হন। তবে দুঃখজনকভাবে তাদের মধ্যে কিছু শহীদের পরিচয় আজও অজ্ঞাত রয়ে গেছে।

আরও পড়ুন: দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য

সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, শহীদদের নিকটতম আত্মীয়, বিশেষ করে বাবা, মা, সন্তান বা সহোদররা ডিএনএ নমুনা দিতে পারেন। নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হলে পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সিআইডি জানায়, অনেক শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ তাদের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, কিংবা দীর্ঘসময় পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। এখনো বেশ কিছু পরিবার তাদের প্রিয়জনের খোঁজে রয়েছেন।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো পরিবার মনে করে তাদের স্বজন ওই সময় নিখোঁজ বা শহীদ হয়েছেন, তবে তাদের নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্টদের মালিবাগে সিআইডি সদর দপ্তরের ফরেনসিক ডিএনএ ল্যাবে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিআইডি জানিয়েছে, যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং শহীদদের পরিবার যেন যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা