সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন। জেলা শহরের পুরাতন কাচারি সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শুরু হয়। এ সময় ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় নিরবতা পালন, দোয়া-মোনাজাত করা হয়।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভাষা শহিদগণের প্রতি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। সাথে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিকে, সকাল ৮ টার দিকে জেলা বিএনপি সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপন, যুগ্ম-আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড মুন্সীগঞ্জ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, মুন্সীগঞ্জ পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা