সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপি'র শীতবস্ত্র বিতরণ

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শহর বিএনপি।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে হত্যা

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ হয়। এ সময় ৩'শ হতদরিদ্র ও শীতার্ত নারীপুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এছাড়াও শহরের ২ নং ওয়ার্ডের খালইস্ট ও ৯ নং ওয়ার্ডের পাঁচঘড়িয়া কান্দিতে আরও ৫ 'শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক উপমন্ত্রী আব্দুল হাই'য়ের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, শহর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু।

আরও পড়ুন: পঞ্চগড়ে কমছে না শীতের দাপট

মুন্সীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম মৃধা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (তপন মোল্লা) সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর খোরশেদ আলম তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, মো. নাজির হোসেন মাদবর, বিএনপির নেতা শাহাবুল মৃধা, শরফুদ্দিন আহমেদ সুমন, শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ মাহমুদ প্রমুখ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা