সংগৃহীত ছবি
সারাদেশ

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে হত্যা

জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে আতাউর রহমান বিপুল (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় বিপুলের স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগম (৬৫) গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : কিশোরগঞ্জ জেলা উদীচীর দ্বাদশ সম্মেলন উদ্বোধন

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তারাকান্দি গ্রামের তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেলের সঙ্গে তার চাচাতো ভাই বিপুল মিয়ার বসতবাড়ির ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিপুল মিয়া বিরোধপূর্ণ জমি থেকে দুইটি গাছ কাটেন। এ সময় গাছ কাটাকে কেন্দ্র করে বিপুলের সঙ্গে আপেলের মা আনোয়ারা বেগমের কথা কাটাকাটি হয়। পরে আপেল ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে আলাদা করে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এ সময় বিপুলের মা আছমা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে একটি হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মুক্তা ও আসমা বেগমের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা