সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কিশোরগঞ্জ জেলা উদীচীর দ্বাদশ সম্মেলন উদ্বোধন

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ধামশ্রেণি ইউনিয়নের সুরির ডারা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রোজাফা খাতুন (৬)। সে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বিজয়রাম গ্রামের কৃষক এজাবুল হকের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উলিপুর টু ফকিরেরহাট সড়কে রানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা সুরির ডারা মোড়ে দ্রুত গতিতে মোড় নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা শিশুর উপর সিটকে পরে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে নিহতের পরিবারকে আইনি সহায়তা দেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা