সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন : পটুয়াখালীতে ডিআইজির মতবিনিময় সভা

বুধবার (৮ জানুয়ারি) সকালে প্রেসক্লাব চত্বরে দলীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালিত হয়। এসময় প্রেসক্লাবের যে সকল সদস্য গত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনাসহ এক মিনিট নিরবতা পালন করা হয়।

উলিপুর প্রেসক্লাবের নব কমিটির সহ-সভাপতি দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল আলম বাবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সদ্য সভাপতি মমতাজুল হাসান কারিমী।

আরও পড়ুন : গাইবান্ধায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দিবসটিতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, নব কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণ, জেষ্ঠ সাংবাদিক ও নব কমিটির সদস্য নুরুজ্জামান সরকার, নুর বক্ত মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন, সাত দরগা নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য ও জেষ্ঠ সাংবাদিক এবং কুড়িগ্রাম জজকোর্টের এডভোকেট আহসান হাবীব নিলু, চ্যানেল টুয়েন্টি ফোর ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান চাঁদ, কমরেড দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা