সংগৃহীত
সারাদেশ

সাপের কামড়ে নিহত কৃষক

জেলা প্রতিনিধি: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে বাবুল মিয়া (৫০) নামে ১ কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। সাপে কামড়ানোর পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক কৃষককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাইক্রোবাসের ওপর উল্টে পড়ল ট্রাক

মৃত কৃষক, উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

স্থানীয়রা বলেন, কৃষক বাবুল মিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশেই ধানখেতে ঘাস কাটতে যান। এরপর বাড়ি ফেরার পথে ধানখেতের আইলে থাকা ১টি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় সাপে কামড় দেওয়ার পরে তিনি চিৎকার শুরু করেন। এর পরে স্থানীয় লোকজন তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরে চিকিৎসার জন্য তিনি কবিরাজের বাড়িতে যায়। এর পরে তার অবস্থার অবনতি হলে বাবুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: লরির ধাক্কায় নিহত ১

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রবিউল ইসলাম জানান, বিষধর সাপের কামড়ে ১ জন কৃষকের মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তিনি বলেন যে, কাউকে সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিতে হয় এর ফলে জীবন রক্ষার সুযোগ থাকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা