সংগৃহীত ছবি
সারাদেশ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: নড়াইল জেলায় বৃষ্টি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: পঞ্চগড়ে কমছে না শীতের দাপট

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার শিমুলিয়া গ্রামে ওই নারীর শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানায়, শুক্রবার বিকেলে একমাত্র সন্তানকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বৃষ্টি। সন্ধ্যার দিকে সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। বাড়ির কাছাকাছি এসে স্ত্রী-সন্তানকে বাড়ি চলে যেতে বলে চা পান করার জন্য স্থানীয় একটি দোকানে যান লিয়ন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

এদিকে বাড়ি পৌঁছানোর কিছু সময় পর পরিবারের লোকজন বৃষ্টিকে নিজ শয়ন কক্ষে শাড়ি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে স্বামী ও এলাকার লোকজন সেখানে উপস্থিত হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা