সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজদীখানে ট্রলি খাদে পড়ে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলায় ইট বোঝাই ট্রলির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আরিফ (২৫) নামে একজন নিহত হয়েছে।

আরও পড়ুন: শাল্লায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

রোববার (২ মার্চ ) দুপুর ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা সড়কের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরিফ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার দামোদরপুর গ্রামে আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা সড়কের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার বাড়ীর সামনে ইট বোঝাই ট্রলি গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ট্রলি গাড়িতে থাকা চালকসহ ৩ জনের মধ্যে চালকের সহকারী ঘটনার স্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সিরাজদীখান থানার (ওসি) শাহেদ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,লতব্দী ইউনিয়নের গোডাউন বাজার থেকে ইট নিয়ে ট্রলিটি সিরাজদীখান বাজারের দিকে যাচ্ছিল। ট্রলি গাড়িটি গয়াতলা গ্রামে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী (হেলপার) আরিফ মারা যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার আরিফের মরদেহ উদ্ধার করে। লাশ বর্তমানে থানায় আছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা