সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও সবজিবাহী পিকআপ ভ্যানের এক হেলপার নিহত হয়েছেন।

আরও পড়ুন: সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় উল্টে যাওয়া পিকআপে থাকা হেলপার নিহত হন।

অপরদিকে রাত ৮টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী সবজিবাহী পিকআপটি অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে উল্টে যাওয়া পিকআপকে পেছন থেকে আসা ঢাকাগামী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় পিকআপ রেখে পালিয়ে যান চালক।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার ফাইটার আসাদুজ্জামান সৌরভ বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপের হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা