সংগৃহীত ছবি
সারাদেশ

পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৪

জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

শনিবার (১১ জানুয়ারি) পরীক্ষা চলাকালে কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়।

আটকরা হলেন- ডিভাইসসহ আবু সায়েম মণ্ডল (২৩), রাশেদ আহমেদ হৃদয় (২২), আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (২৫)।

আরও পড়ুন : ঝালকাঠিতে অবৈধ ইটের পাঁজা ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার সাদরুল আলম জানান, পরীক্ষায় প্রক্সি দিতে দুজন ও ডিভাইস চক্রের দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি ও হিসাব সহকারী ৩টি শূন্যপদের বিপরীতে পরীক্ষা চলছিল। লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় নেওয়া হয়। চাকরিপ্রত্যাশী আটকদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। তারা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে পরীক্ষা দিতে আসছিলেন।

আরও পড়ুন : ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভা মহিলা দলের কমিটি অনুমোদন

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা